ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১০:৫৯, ৯ জুলাই ২০২০

করোনাভাইরাসে ঢাকা বিভাগে মৃতের হার বেশি

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে দেশে করোনাভাইরাসে মারা যাওয়াদের মধ্যে অর্ধেকের বেশি ঢাকা বিভাগের। গত ২৪ ঘণ্টায় ৪৬ জনসহ এপর্যন্ত ২,১৯৭ জন মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ১,১১৬ জন (৫০.৮০ শতাংশ) মারা গেছেন।

বুধবার (৮ জুলাই) করোনাভাইরাস নিয়ে নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত-মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এতথ্য জানান।

এছাড়া চট্টগ্রাম বিভাগে ৫৭১ জন (২৫.৯৯ শতাংশ), রাজশাহী বিভাগে ১১০ জন (৫.০১ শতাংশ), খুলনা বিভাগে ১০৬ জন (৪.৮২ শতাংশ), বরিশাল বিভাগে ৮১ জন (৩.৬৯ শতাংশ), সিলেট বিভাগে ৯৫ জন (৪.৩২ শতাংশ), রংপুর বিভাগে ৬৬ জন (৩ শতাংশ) এবং ময়মনসিংহ বিভাগে ৫২ জন (২.৩৭ শতাংশ) মারা গেছেন।

কোভিড-১৯ পরিস্থিতির বর্ণনায় অধ্যাপক ডা. নাসিমা সুলতানা  জানান, আইসিডিডিআরবি সরকারি সহায়তায় প্রথম থেকেই কোভিড-১৯ পরীক্ষায় একটি পরীক্ষাগার পরিচালনা করছে। বর্তমানে আইসিডিডিআরবি নিজস্ব ব্যবস্থাপনায় আরও একটি পরীক্ষাগার চালু করেছে যার নাম আইসিডিডিআরবি মলিকুলার ডায়াগনস্টিক ল্যাবরেটরি। এই পরীক্ষাগারটিসহ মোট ৭৫টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়