ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৯, ৯ জুলাই ২০২০

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৩৩৬০, মৃত্যু ৪১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরো ৪১ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে ২৯ জন পুরুষ এবং ১২ জন নারী। এরই সাথে নতুন ৩ হাজার ৩৬০ জনকে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।      

ফলে এ নিয়ে দেশে মোট মারা গেলেন ২ হাজার ২৩৮ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৭৫ হাজার ৪৯৪ জনে।     

বৃহস্পতিবার(৯ জুলাই) বেলা আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় দেশের ৭৬ টি ল‌্যাবে ১৫ হাজার ৬৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।  এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ লাখ ৪ হাজার ৭৮৪ টি। 

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৭০৬ জন। এ নিয়ে সুস্থ হয়েছেন মোট ৮৪ হাজার ৫৪৪ জন। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়