ঢাকা
প্রকাশিত: ১৪:৫০, ৯ জুলাই ২০২০
বৃহস্পতিবার কাতার থেকে ফিরেছেন ১৫৯ বাংলাদেশি
করোনাভাইরাসের কারণে কাতারের রাজধানী দোহায় আটকে ছিলেন অনেক বাংলাদেশি। বৃহস্পতিবার (৯ জুলাই) ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইট কাতারে আটকে পড়া ১৫৯ জনকে দেশে ফিরিয়ে আনল।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, দোহা থেকে আসা ফ্লাইটটি বৃহস্পতিবার সকাল ৭টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
দোহায় আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে ইউএস-বাংলা এয়ারলাইন্স বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে।
এই ব্যাপারে সংস্থাটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, করোনার প্রভাবে মাস ধরে বিভিন্ন দেশে অনেক বাংলাদেশি আটকে আছে।
আরও বলেন, “বাংলাদেশ ও কাতার সরকারের সহযোগিতায় দোহা থেকে আজ আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনলো ইউএস-বাংলা এয়ারলাইন্স।”
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























