ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১৫:১৬, ৯ জুলাই ২০২০

একাদশ শ্রেণিতে ভর্তি শুরু হবে খুব শিগগিরই

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম দ্রুতই শুরু হবে। তিনি বলেছেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে একাদশ শ্রেণিতে (এইচএসসি) ভর্তি কার্যক্রম বিলম্বিত হচ্ছে। তবে নীতিমালার আলোকে খুব শিগগিরই ভর্তি কার্যক্রম শুরু হবে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে লিখিত প্রশ্নোত্তরে তিনি এ তথ্য জানান।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে এ সংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন সরকার দলীয় সদস্য শফিউল ইসলাম। জবাবে মন্ত্রী আরো জানান, করোনা সংক্রমণের এ পরিস্থিতিতেও ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা-২০২০ ইতোমধ্যে প্রণয়ন করা হয়েছে। গত ৩১ মে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলেও কোভিড-১৯ এর কারণে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম বিলম্বিত হচ্ছে। ভর্তির বিষয়ে শিক্ষা বোর্ড প্রস্তুত রয়েছে। খুব শিগগিরই ভর্তি কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়