ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১৯:৪৫, ৯ জুলাই ২০২০

৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশি ফ্লাইটে নিষেধাজ্ঞা জারি করল ইতালি

আগামী ৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ থেকে সব ফ্লাইটের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ইতালি। এর ফলে শুধু বাংলাদেশি নন, কোনো বিদেশি নাগরিকও বাংলাদেশ থেকে ইতালিতে ঢুকতে পারবেন না।

ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ থেকে ইতালি রুটে যাত্রী পরিবহনকারী কাতার এয়ারওয়েজ।

বৃহস্পতিবার (৯ জুলাই) এই সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে কাতার এয়ারওয়েজ। সেখানে বলা হয়েছে, বাংলাদেশ থেকে যে কোনো ধরনের যাত্রীর ইতালিতে প্রবেশে বিধিনিষেধ রয়েছে। ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে সব ধরনের যাত্রীবাহী ফ্লাইট বন্ধ হয়ে গেলো। বুধবার (৮ জুলাই) থেকে আগামী ৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ থেকে কোনো যাত্রী ইতালিতে ঢুকতে পারবেন না।

এর আগে সোমবার বাংলাদেশ থেকে ইতালি যাওয়া বিশেষ ফ্লাইটের ২১ যাত্রীর দেহে করোনা শনাক্ত হয়। রোমের ফিউমিসিনো ও মিলানের মালপেনসা বিমানবন্দরে অবতরণ করা ১৮২ বাংলাদেশির মধ্যে ১৬৭ জনকেই নামতে দেওয়া হয় নি সেদিন।

বে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে থাকা অন্যান্য দেশের যাত্রীদের নামার অনুমতি দেয়া হয়। বিমানবন্দরে তাদের করোনার নমুনা পরীক্ষা শেষে কোয়ারেন্টাইনে পাঠানোর ব্যবস্থা করা হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়