ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১৯:৫৫, ৯ জুলাই ২০২০
আপডেট: ১৯:৫৬, ৯ জুলাই ২০২০

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদের ব্যাংক হিসাব ফ্রিজ

রোগীদের করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে রিজেন্ট হাসপাতালে অভিযানের পরই বের হয়ে আসতে থাকে হাসপাতালটি মালিক সাহেদ করিম ওরফে মো. সাহেদের অপকর্মের তালিকা।

সেই কারণে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদের ব্যাংক অ্যাকাউন্ট (হিসাব) ফ্রিজ করেছে বাংলাদেশ ব্যাংক। তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে কোনো অ্যাকাউন্ট থাকলে তাও ফ্রিজ (অবরুদ্ধ) করার আদেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের অধীন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে সব ব্যাংকে চিঠি দিয়ে এ নির্দেশনা দেয়া হয়। বিএফআইইউ সূত্র বিষয়টি নিশ্চিত করে। চিঠিতে সাহেদ ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে সব হিসাব আগামী ৩০ দিন অবরুদ্ধ থাকবে বলে উল্লেখ করা হয়েছে।

গত সোমবার রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। অভিযানে বেড়িয়ে আসে ভুয়া করোনা রিপোর্ট, রোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনিয়মের তথ্য।

এরপর মঙ্গলবার (৭ জুলাই) রাতে উত্তরা পশ্চিম থানায় দণ্ডবিধি ৪০৬/৪১৭/৪৬৫/৪৬৮/৪৭১/২৬৯ ধারায় প্রতারণার অভিযোগে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মো. সাহেদকে এক নম্বর আসামি করে ১৭ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। আটজনকে আটক করা হলেও সাহেদসহ ৯ জন এখনো পলাতক।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়