ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

ডেস্ক নিউজ

প্রকাশিত: ২৩:৫৭, ৯ জুলাই ২০২০

ব্যয় নিয়ন্ত্রণের গাড়ি ক্রয়ে সরকারের নিষেধাজ্ঞা

মহামারি করোনাভাইরাসের কারণে দেশের ব্যবসা-বাণিজ্য থমকে গেছে। ফলে রাজস্ব আহরণে দেখা দিয়েছে বড় ধরনের বিপর্যয়। করোনা পরিস্থিতি মোকাবিলায় ব্যয় বেড়ে গেছে সরকারের। তাই ব্যয় নিয়ন্ত্রণের অংশ হিসেবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও অন্যান্য প্রতিষ্ঠানে নতুন গাড়ি কেনায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসব প্রতিষ্ঠানের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের আওতায় যানবাহন ক্রয় বন্ধ রাখার নির্দেশনা দিয়ে গত বুধবার (৮ জুলাই) একটি পরিপত্র জারি করে মন্ত্রীপরিষদ বিভাগ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ মহা-হিসাবনিরীক্ষা ও নিয়ন্ত্রকসহ সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবের কাছে পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

পরিপত্রে অর্থ মন্ত্রণালয় বলেছে, দেশে চলমান করোনা পরিস্থিতি মোকাবিলা ও সরকারের কৃচ্ছ্রসাধন নীতির আলোকে ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও অন্যান্য প্রতিষ্ঠানের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের আওতায় সকল প্রকার নতুন বা প্রতিস্থাপন হিসেবে যানবাহন ক্রয় বন্ধ থাকবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়