ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ২১:০১, ১০ জুলাই ২০২০

ইতালি থেকে ফিরিয়ে দেওয়া যাত্রীরা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে

ইতালির বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া ১৪৭ জন বাংলাদেশি শুক্রবার (১০ জুলাই) ভোর রাতে তারা কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় আসেন। আসার পরেই তাদের রাজধানীর আশকোনায় অবস্থিত হজ ক্যাম্পে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানিয়েছে, শুক্রবার ভোর রাতে ইতালি ফেরত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তবে কারও শরীরে করোনাভাইরাস সংক্রমণের উপসর্গ পাওয়া যায়নি। 

বিমানবন্দর স্বাস্থ্যকেন্দ্রের কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ জানান, ইতালি থেকে যারা রাতে এসেছেন, সবাইকে স্ক্রিনিং করা হয়েছে। এরপর তাদের সবাইকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এইসকল ব্যক্তিদের দেশে ফিরলে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখার নির্দেশ দেয়। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. যাহিদ হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘ইতালি থেকে কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইট ১৫১ জন বাংলাদেশি নাগরিককে নিয়ে ৯ জুলাই দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বাংলাদেশে ফেরত আসা ব্যক্তিদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা এবং তাদের কোভিড-১৯ পরীক্ষা করে রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

এর আগে গত ৬ জুলাই বাংলাদেশ থেকে রোমে যাওয়া একটি ফ্লাইটের বেশিরভাগ যাত্রীর শরীরে করোনা শনাক্ত হয়। এরপর বাংলাদেশের সঙ্গে সব ধরনের ফ্লাইট বাতিলের ঘোষণা দেয় ইতালি। এর পরিপ্রেক্ষিতে ৮ জুলাই বাংলাদেশ থেকে কাতার হয়ে ইতালিতে যাওয়া দুটি ফ্লাইটের ১৬৮ বাংলাদেশিকে ফিরিয়ে দেয় ইতালি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়