ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১১:৩৭, ১১ জুলাই ২০২০
আপডেট: ১১:৩৯, ১১ জুলাই ২০২০

বনানী কবরস্থানে সাহারা খাতুনের জানাজা সম্পন্ন

শনিবার (১১ জুলাই) সকাল ১০টা ৫১ মিনিটে বনানী কবরস্থানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাহারা খাতুনের মরদেহ বনানী কবরস্থানে এসে পৌঁছায়। এরপর বনানী মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে মরহুমের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানানো হয়। প্রথমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষ থেকে শ্রদ্ধা জানান তার সামরিক সচিব।

এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম তার মরদেহের প্রতি শ্রদ্ধা জানান।

বৃহস্পতিবার রাত ১১টা ৪০ মিনিটে থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দীর্ঘদিন ধরে অসুস্থ সাহারা খাতুনকে উন্নত চিকিসার জন্য গত ৬ জুলাই এয়ার অ্যাম্বুলেন্সে করে থাইল্যান্ডে নেওয়া হয়েছিল। 

শেখ হাসিনার দ্বিতীয় মন্ত্রিসভায় তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পান। এছাড়া পরে তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৪৩ সালের ১ মার্চ ঢাকার কুর্মিটোলায় জন্মগ্রহণ করেন সাহারা খাতুন। তার বাবার নাম আব্দুল আজিজ, মা টুরজান নেসা।

সাহারা খাতুন বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক। এছাড়া তিনি আন্তর্জাতিক মহিলা আইনজীবী সমিতি ও আন্তর্জাতিক মহিলা জোটের সদস্য। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে একজন আইনজীবী হিসেবে তার কর্মজীবন শুরু করেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়