ঢাকা
প্রকাশিত: ১১:৩৮, ১১ জুলাই ২০২০
শিশুকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ
রাজধানীর মিরপুরের পশ্চিম মনিপুরে আটবছর বয়সী শিশুকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ লুকিয়ে ফেলা হয়। সিয়াম শেখ নামের শিশুটি ওই এলাকার একটি ভবনের কেয়ারটেকার বাশার শেখের ছেলে।
এই অভিযোগে তার চাচাতো ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) বিকাল ৫টার দিকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।
এঘটনায় শিশুটির চাচাতো ভাই রাকিবকে গ্রেফতার করা হয়েছে।
মিরপুর থানার ওসি মোস্তাজিজুর রহমান বলেন, “বৃহস্পতিবার থেকে সিয়ামের খোঁজ পাওয়া যাচ্ছিলো না। একারণে তার বাবা থানায় একটি সাধারণ ডায়েরিও করেছিলেন।জিডি হওয়ার পর সিয়ামের চাচাতো ভাই রাকিবকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেওয়া তথ্যে সেপটিক ট্যাংক থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।”
রাকিবকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ওসি বলেন, “তুচ্ছ ঘটনায় তর্কাতর্কির জেরে সিয়ামকে সে হত্যা করে। পরে সেপটিক ট্যাংকে লাশ লুকিয়ে রাখে।”
আইনিউজ/টিএ
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























