ঢাকা
প্রকাশিত: ১৪:২৮, ১১ জুলাই ২০২০
রোববার থেকে ঢাকা-বরিশাল রুটে ইউএস-বাংলার ফ্লাইট
রোববার (১২ জুলাই) থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা-বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। ইউএস-বাংলার জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি জানা গেছে।
জানা গেছে, সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রতিদিন ঢাকা থেকে বরিশালে একটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।
প্রতিদিন বিকেল ৪টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বরিশালের উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে যাবে এবং প্রতিদিন বিকেল ৫টা ২৫ মিনিটে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে। ঢাকা থেকে বরিশালের নূন্যতম ভাড়া ২৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স সকল ধরনের স্বাস্থ্য সুরক্ষা বজায় রেখে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কেবিন ক্রু, ককপিট ক্রুসহ সকল এয়ারলাইন্স এক্সিকিউটিভের মনোবলকে সূদৃঢ় রেখে যাত্রীদেরকে সেবা দিয়ে যাচ্ছে।
খুব তাড়াতাড়ি কক্সবাজার ও রাজশাহী রুটে ফ্লাইট পরিচালনা করার প্রত্যাশা করছে ইউএস-বাংলা।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























