নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৭, ১১ জুলাই ২০২০
আপডেট: ১৪:৩৮, ১১ জুলাই ২০২০
আপডেট: ১৪:৩৮, ১১ জুলাই ২০২০
দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২৬৮৬, মৃত্যু ৩০
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরো ৩০ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে ২৫ জন পুরুষ এবং ৫ জন নারী। এরই সাথে নতুন ২ হাজার ৬৮৬ জনকে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।
ফলে এ নিয়ে দেশে মোট মারা গেলেন ২ হাজার ৩০৫ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৮১ হাজার ১২৯ জনে।
শনিবার (১১ জুলাই) বেলা আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
সেখানে ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় দেশের ৭৭ টি ল্যাবে ১১ হাজার ১৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ লাখ ২৯ হাজার ৪৬৫ টি।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬২৮ জন। এ নিয়ে সুস্থ হয়েছেন মোট ৮৮ হাজার ৩৪ জন।
দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল গত ৮ মার্চ। আর দেশে করোনা আক্রান্ত হয়ে প্রথম কেউ মারা গিয়েছিল ১৮ মার্চ।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























