ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৯, ১১ জুলাই ২০২০

দাম্মাম থেকে দেশে ফিরলেন আটকে পড়া ৪১২ বাংলাদেশি

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে সৌদি আরবের দাম্মামে আটকা পড়া ৪১২ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।

শনিবার বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বর্তমানে বাংলাদেশ থেকে ১৭টি আন্তর্জাতিক গন্তব্যের মধ্যে এখন কেবল লন্ডন ও চীনে সরাসরি ফ্লাইট চলাচল করছে। আর ঢাকা থেকে কাতারে ট্রানজিট যাত্রীরা চলাচল করতে পারছেন। এ অবস্থায় বিশেষ ফ্লাইটে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনা হচ্ছে।

আইনিউজ/এসবি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়