ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৮, ১১ জুলাই ২০২০
আপডেট: ২১:৫৬, ১১ জুলাই ২০২০

বেঁচে থাকার জন্য বেশি করে গাছ লাগাতে হবে : পরিবেশ মন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বেঁচে থাকার জন্য বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ বাড়াতে খোলা জায়গায় বিশেষ করে সকল প্রতিষ্ঠানে বেশি বেশি করে গাছ লাগাতে হবে এবং তা সংরক্ষণের ব্যবস্থা করতে হবে।

তিনি আজ শনিবার (১১ জুলাই) রাজধানীতে তার সরকারি বাসভবন থেকে অনলাইনে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২০ উপলক্ষে মৌলভীবাজারের জেলা প্র্রশাসনের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

পরিবেশ মন্ত্রী বলেন, করোনা ভাইরাসের জন্য সারাবিশ্ব চরম বিপর্যয় অতিক্রম করলেও নিজেদের সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই বেশি সংখ্যক গাছ লাগানোর কার্যক্রম চালিয়ে যেতে হবে।

মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে ‘মহামারি কোভিড-১৯ প্রতিরোধ করি, নারী ও কিশোরীর সুস্বাস্থ্য নিশ্চিত করি’ প্রতিপাদ্য ধারণ করে করোনা ভাইরাস প্রতিরোধ, ত্রাণ বিতরণ ও স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নেছার আহমদ এমপি, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, পুলিশ সুপার ফারুক আহমেদ, সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ, পৌর মেয়র ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. আব্দুর রাজ্জাক  প্রমুখ।

আইনিউজ/এইচকে

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়