নিজস্ব প্রতিবেদক
‘জেকেজি হাসপাতাল প্রতারণা করবে ধারণা ছিল না’
ফাইল ছবি
করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য জেকেজি হাসপাতালকে অফিসিয়াল অনুমতি দিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। কিন্তু ভুয়া রিপোর্টের ফলে জেকেজি হাসপাতাল বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
তবে তাদের ভুয়া রিপোর্টের বিষয়ে স্বাস্থ্য অধিদফতর জানতো বলে জানিয়েছেন হাসপাতালের চেয়ারম্যান ডা. সাবরিনা।
এমন পরিস্থিতিতে বিষয়টি নিয়ে শনিবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এতে বলা হয়েছে, কোভিড-১৯ সেবা সম্প্রসারণ করতে জেকেজি হাসপাতালকে করোনা পরীক্ষার বুথ বসানোর অনুমতি দেয়া হয়েছিল। প্রতিষ্ঠানটি প্রতারণা করতে পারে এমন ধারণাও ছিল না অধিদফতরের।
করোনা পরীক্ষার মনগড়া রিপোর্ট দেয়া নিয়ে এখন আলোচনায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরী। অপকর্মের অভিযোগে প্রতিষ্ঠানের সিইও, তার স্বামী আরিফ চৌধুরীসহ ৬ জন কারাগারে।
প্রায় ৩ মাস ধরে নমুনা সংগ্রহের নামে যে প্রতারণা করেছে জেকেজি, সে কার্যক্রমে সরাসরি অংশ নিয়েছিলেন সাবরিনাও। সে সময় বিভিন্ন সংবাদমাধ্যমে নিজেকে চেয়ারম্যান পরিচয় দিয়ে সাক্ষাৎকারও দিয়েছেন।
এদিকে পুলিশ জানিয়েছে, জেকেজির প্রতারণা থেকে সাবরিনার কোনোভাবেই দায় এড়ানোর সুযোগ নেই। কারণ তার স্বামী আরিফ চৌধুরী জিজ্ঞাসাবাদে প্রতিষ্ঠানের সঙ্গে সাবরিনার সক্রিয় সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
আইনিউজ/এসবি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























