ঢাকা
সস্ত্রীক করোনা আক্রান্ত হলেন লেজিসলেটিভ সচিব
সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাস। রোববার আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যটি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেওয়ায় গত ৫ জুলাই রাতে তাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ৭ জুলাই সেখানে তাদের নমুনা পরীক্ষা করা হলে করোনাভাইরাস পজিটিভ আসে।
বর্তমানে সচিব নরেন দাস বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে আর তার স্ত্রী কেবিনে চিকিৎসা নিচ্ছেন।
গত ২০১৯ সালের ৩ নভেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পান নরেন দাস।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























