ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৯, ১২ জুলাই ২০২০

নিম্ন আদালতে নিয়মিত ফৌজদারি মামলা করা যাবে: সুপ্রিম কোর্ট

ফাইল ছবি

ফাইল ছবি

করোনা পরিস্থিতির কারণে প্রায় চার মাস বন্ধ থাকার পর এখন থেকে নিম্ন আদালতে নিয়মিত ফৌজদারি মামলা করা যাবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট।

শনিবার রাতে প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর এ সংক্রান্ত সার্কুলার জারি করেছেন।

রোববার সকালে সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান সার্কুলার জারির বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সামাজিক দূরত্ব বজায় রেখে এখন থেকে নিয়মিত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন আদালতে ফৌজদারি মামলা দাখিল করা যাবে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়