ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৩, ১২ জুলাই ২০২০

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২৬৬৬, মৃত্যু ৪৭

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন ২ হাজার ৬৬৬ জনকে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এরই সাথে করোনাভাইরাসে আরো ৪৭ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে ৩৬ জন পুরুষ এবং ১১ জন নারী। 

ফলে এ নিয়ে দেশে মোট মারা গেলেন ২ হাজার ৩৫২ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৮৩ হাজার ৭৯৫ জনে।     

রোববার (১২ জুলাই) বেলা আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

সেখানে ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় দেশের ৭৭ টি ল‌্যাবে ১১ হাজার ৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ লাখ ৩৪ হাজার ৫২৪ টি।

স্বাস্থ্য বুলেটিনে অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৫৮০ জন। এ নিয়ে সুস্থ হয়েছেন মোট ৯৩ হাজার ৬১৪ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়