ঢাকা
দেশের ১১ টি জেলায় বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা
সিলেট-সুনামগঞ্জসহ দেশের ১১ টি জেলার বন্যা পরিস্থিতি আগামী ২৪ ঘণ্টায় অবনতি হতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র রোববার (১২ জুলাই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জামালপুর এবং নাটোর জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় যমুনা, কাজীপুর ও সিরাজগঞ্জ পয়েন্টে এবং পদ্মা নদী- গোয়ালন্দ পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। এছাড়া ব্রহ্মপুত্র-যমুনা,গঙ্গা-পদ্মা এবং উত্তর পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদ নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেতে পারে। যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
এদিকে আগামী ২৪ ঘণ্টায় তিস্তা ও ধরলা নদীর পানি সমতল বৃদ্ধি অব্যাহত থাকতে পারে এবং বিপদসীমার উপর দিয়ে অতিক্রম করতে পারে। দক্ষিণ-পূর্ব পার্বত্য অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে এ অঞ্চলের সাঙ্গু,হালদা ও মাতামুহুরী নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
অপরদিকে,দেশের ১০১ টি পর্যবেক্ষণাধীন পানি সমতল স্টেশনের মধ্যে ৭৬ টির পানি বৃদ্ধি পেয়েছে, হ্রাস পেয়েছে ২৩ টির, অপরিবর্তিত রয়েছে ২ টি এবং বিপদসীমার উপরে রয়েছে ১৬ টির।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, সুনামগঞ্জে ১৫০ মিলিমিটার, লালাখাল ১৪৮ মিলিমিটার, ঠাকুরগাঁও ১২১ মিলিমিটার, কমলগঞ্জে ১০৮ মিলিমিটার, মনু রেলওয়ে ব্রিজ ১০৪ মিলিমিটার, শেরপুর ৯২ মিলিমিটার, সিলেট ৯৫ মিলিমিটার, পঞ্চগড় ৯২ মিলিমিটার, শ্যওড়া ৯২ মিলিমিটার, নোয়াখালী ৮৫ মিলিমিটার।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























