ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

ডেস্ক নিউজ

প্রকাশিত: ২০:১৫, ১২ জুলাই ২০২০
আপডেট: ১৩:২৯, ১৩ জুলাই ২০২০

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হচ্ছেন বিক্রম দোড়াইস্বামী

বাংলাদেশে নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পাচ্ছেন বিক্রম দোড়াইস্বামী। বর্তমান হাইকমিশনার  রীভা গাঙ্গুলি দাশকে সচিব পদে পদোন্নতি দিয়ে তার স্থলাভিষিক্ত হচ্ছেন বিক্রম। দ্রুতই তিনি ঢাকায় আসবেন বলে হিন্দুস্তান টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়েছে।

বিক্রম দোড়াইস্বামী বর্তমানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা ও সম্মেলন বিভাগের অতিরিক্ত ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিক্রম দোড়াইস্বামী বাংলাদেশে এলে রীভা গাঙ্গুলি দাশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব বিভাগের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার কে হচ্ছেন, সেটি নিয়ে জুনের প্রথম সপ্তাহ থেকে আলোচনা শুরু হয়। মোদি সরকার আফগানিস্তানেও নতুন রাষ্ট্রদূত পাঠাচ্ছে। দেশটিতে যাচ্ছেন রুদ্রেন্দ্র ট্যান্ডন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়