ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ২০:৩৮, ১২ জুলাই ২০২০
আপডেট: ২০:৪১, ১২ জুলাই ২০২০

বিশেষ ট্রেনে ভারত থেকে আসছে শুকনা মরিচ

দেশের ইতিহাসে প্রথমবারের মতো ভারত থেকে ট্রেনে করে আসছে শুকনা মরিচ। বিশেষ পার্সেল ট্রেনে করে এই মরিচ পাঠানো হবে বলে শুক্রবার জানান ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী পিযুশ গয়াল।

জানা গেছে, প্রায় ৩৮৪ টন শুকনা মরিচ ভারত বাংলাদেশে পাঠাবে। যার মধ্যে ১৬টি পার্সেল ভ্যান নিয়ে বিশেষ ট্রেন ইতিমধ্যে বাংলাদেশের বেনাপোলের উদ্দেশে যাত্রা করেছে।  

এক টুইটের মাধ্যমে রেলমন্ত্রী পিযুশ গয়াল  বলেন, ‘জাতীয় সীমান্তের বাইরে রপ্তানি বাড়াতে প্রথমবারের মতো বিশেষ পার্সেল ট্রেনে করে বাংলাদেশে শুকনা মরিচ পাঠানো হচ্ছে।’ট্রেনে প্রতি টন শুকনা মরিচ পরিবহনে খরচ হবে ৪৬০৮ রুপি, যা সড়ক পথে ছিল ৭০০০ রুপি।  

ভারতীয় সংবাদমাধ্যম নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, অন্ধ্রপ্রদেশের গুন্তুর জেলা ও এর আশেপাশের এলাকাগুলো থেকে এর আগে বাংলাদেশে ট্রাকে করে মরিচ পাঠানো হতো তবে এবারই প্রথম এখান থেকে ট্রেনে করে বেনাপোল সীমান্ত পর্যন্ত মরিচ পাঠানো হবে। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়