ঢাকা
আপডেট: ২১:৫৫, ১২ জুলাই ২০২০
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শক বাংলাদেশের সেঁজুতি
বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (ডব্লিউএইচও) পোলিও ট্রানজিশন ইন্ডিপেন্ডেন্ট মনিটরিং বোর্ডে (টিআইএমবি) প্রথম বাংলাদেশি হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সেঁজুতি সাহা। সেঁজুতি বর্তমানে বাংলাদেশের শিশু বিষয়ক বেসরকারি গবেষণা সংস্থা চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনে (সিএইচআরএফ) কর্মরত আছেন।
বৈশ্বিক পোলিও নির্মূল কর্মসূচির (জিপিইআই) এই বোর্ড মূলত পোলিও প্রতিরোধ বিষয়ক পরিকল্পনা প্রক্রিয়ার নির্দেশনা ও পর্যবেক্ষণ করে। পোলিও প্রতিরোধ প্রক্রিয়ায় অগ্রগতি সম্পর্কে ডা. সেঁজুতি সাহা অন্য বোর্ড সদস্যদের মতোই বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক পর্যায়ে পরামর্শ দেবেন।
এ বছর মোট তিন জন বোর্ড সদস্যকে নিয়োগ দেয়া হয়েছে। বাকি দু’জন হলেন যুক্তরাষ্ট্রের অধ্যাপক শীলা লিথারম্যান এবং নাইজেরিয়ার ডা. লোলা ডেয়ার। সেঁজুতি সাহাই প্রথম কোনো বাংলাদেশি হিসেবে এই বোর্ডে স্থান পেলেন। বাবার সঙ্গে নভেল করোনাভাইরাসের জিনোম সিকুয়েন্স তৈরি করে আলোচনায় আসেন ডা. সেঁজুতি সাহা। শুক্রবার (১০ জুলাই) সিএইচআরএফ-এর ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
একটা দেশ কীভাবে টেকসই রোগ প্রতিরোধ ব্যবস্থা নিশ্চিতে স্বাস্থ্য অবকাঠামো তৈরি করবে, সংক্রামক ব্যাধি সম্পর্কে বিস্তৃত নজরদারি ইত্যাদি বিষয়ে পরামর্শ দেন এই বোর্ডের সদস্যরা। এই বোর্ডের বর্তমান চেয়ারম্যান স্যার লিয়াম ডোনাল্ডসন। তিনি যুক্তরাজ্যের সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা।
সেঁজুতির বাবা সমীর সাহা চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও ঢাকা শিশু হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























