ঢাকা
প্রকাশিত: ১১:২৬, ১৩ জুলাই ২০২০
আপডেট: ১১:৪৭, ১৩ জুলাই ২০২০
আপডেট: ১১:৪৭, ১৩ জুলাই ২০২০
৫ বেসরকারি প্রতিষ্ঠানের করোনাভাইরাস পরীক্ষার অনুমোদন বাতিল
সরকার সারাদেশের ৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের করোনাভাইরাস পরীক্ষার অনুমোদন বাতিল করেছে। এই ৫টি প্রতিষ্ঠান এখনও করোনাভাইরাস টেস্ট কিংবা নমুনা সংগ্রহের কাজ শুরু করেনি।
রবিবার (১২ জুলাই) এই ৫টি প্রতিষ্ঠানে পাঠানো পৃথক পৃথক চিঠিতে অনুমোদন বাতিলের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি পাওয়ার পরও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো করোনাভাইরাস টেস্ট সংক্রান্ত কার্যক্রম শুরু করতে না পারায় অনুমোদন বাতিল করা হলো।
পাশাপাশি চিঠিতে উল্লেখ করা হয় যথাযথ আরটি-পিসিআর ল্যাব স্থাপন ও অন্যান্য প্রয়োজনীয় বিষয় নিশ্চিত করে এসব প্রতিষ্ঠান পুনরায় অনুমোদনের জন্য আবেদন করতে পারবে।
এই ৫টি বেসরকারি প্রতিষ্ঠান হলো – শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল, কেয়ার মেডিকেল কলেজ হাসপাতাল, স্টেমজ হেলথকেয়ার, ঢাকার থায়রোকেয়ার ডায়াগনস্টিক ও চট্টগ্রামের এপিক হেলথ কেয়ার।
আইনিউজ/টিএ
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























