ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১১:৪৯, ১৩ জুলাই ২০২০

আদালতে ডা. সাবরিনা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার ইভেন্ট ম্যানেজমেন্ট ও ঠিকাদারি প্রতিষ্ঠান জেকেজি (জোবেদা খাতুন সর্বজনীন স্বাস্থ্যসেবা) হেলথ কেয়ার ও ওভাল গ্রুপের চেয়ারম্যান ডা. সাবরিনা এ চৌধুরীকে সোমবার সকালে আদালতে নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের সদ্য বরখাস্ত এ রেজিস্ট্রার ও কার্ডিয়াক সার্জনের চার দিনের রিমান্ড চাওয়া হবে।

রোববার দুপুরের দিকে ডা. সাবরিনা এ চৌধুরীকে আটক করে তেজগাঁও থানা পুলিশ। পরে করোনা পরীক্ষায় জালিয়াতিসহ তাকে চার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার হারুন অর রশীদ জানান, করোনা সনদ জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে তেজগাঁও থানায় করা মামলাগুলোয় (চার মামলা) ডা. সাবরিনাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

গত ২৩ জুন করোনার নকল সনদ দেওয়া, জালিয়াতি ও প্রতারণার অভিযোগে তেজগাঁও থানা পুলিশ আরিফসহ ৬ জনকে গ্রেপ্তার করে। অভিযান তদারকি করেন তেজগাঁও বিভাগের উপকমিশনার হারুন অর রশীদ। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়