ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১২:১১, ১৩ জুলাই ২০২০

নকল করোনাভাইরাস রিপোর্ট: আরও এক প্রতিষ্ঠান সিলগালা

নকল করোনাভাইরাস রিপোর্ট সরবরাহের দায়ে আরও এক বেসরকারি প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসএইচএস হেলথকেয়ার হাসপাতালে কর্মরত এক চিকিৎসকের সাহায্যে নকল করোনাভাইরাস টেস্ট রিপোর্ট তৈরি করা হতো

রবিবার (১২ জুলাই) রাজধানীর ডেমরা এলাকার এসএইচএস হেলথ কেয়ার হাসপাতাল ও ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হয়।

পরে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এসএইচএস হেলথ কেয়ার হাসপাতালের মালিককে জরিমানা ও কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিচারক ও র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

 তিনি বলেন, “প্রতিষ্ঠানের মালিক সাখাওয়াত হোসেন সুমনকে দুই লাখ টাকা জরিমানা ও ২ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। তার প্রতিষ্ঠানের লাইসেন্সের মেয়াদ ছিল না।” একই সাথে প্রতিষ্ঠানটির মেডিকেল টেকনোলজিস্ট অসিম মণ্ডল ও ফার্মাসিস্ট কাকন মিয়াকে জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে খুবই নোংরা পরিবেশ বিরাজমান। উপযুক্ত সরঞ্জাম ছাড়াই আইসিইউইয়ের কাজ চালানো হচ্ছিল।

ম্যাজিস্ট্রেট বসু আরও বলেন, “নিজেকে একজন চিকিৎসক হিসেবে দাবি করেছেন সুমন। কিন্তু অভিযান চলাকালে নিজের দাবির স্বপক্ষে কোনো প্রমাণ তিনি দেখাতে পারেননি। তার প্রতিষ্ঠানে কর্মরত এক চিকিৎসকের সাহায্যে তিনি নকল করোনাভাইরাস টেস্ট রিপোর্ট তৈরি করতেন।”

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়