ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১২:২২, ১৩ জুলাই ২০২০
আপডেট: ১২:২৫, ১৩ জুলাই ২০২০

ডিএসসিসি`র লাইসেন্স সুপারভাইজার চাকরিচ্যুত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) রাজস্ব বিভাগের লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার ইকবাল আহমেদকে অনিয়মের অভিযোগে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। তিনি চৌধুরী ডিএসসিসি’র অঞ্চল-৫ এর রাজস্ব বিভাগে লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার হিসেবে দায়িত্বরত ছিলেন।

রবিবার (১২ জুলাই) ডিএসসিসি'র সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে চাকরি থেকে অপসারণ করা হয়।

ব্যক্তিগত নথি পর্যালোচনায় দেখা যায় ইকবাল আহমেদ ২০০৮ সালের ২৩ এপ্রিল মাদকদ্রব্য বহনের অপরাধে র‍্যাবের হাতে গ্রেফতার হন এবং পরবর্তীতে তাকে সাময়িক বরখাস্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়।

এছাড়া দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ, তহবিল তছরুপ ও প্রতারণার দায়ে ইতোমধ্যে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়। এছাড়া হয়রানি ও ঘুষ গ্রহণের অভিযোগে তাকে ডিএসসিসি'র ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাজী মোহাম্মদ মাসুদ করপোরেশন বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন।

ডিএসসিসি'র চাকরি বিধিমালা ২০১৯ এর বিধি ৬৪(২) মোতাবেক জনস্বার্থে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্বার্থ রক্ষার্থে তাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।

বিধি মোতাবেক তিনি ৯০ দিনের বেতন নগদ পাবেন এবং এজন্য তাকে করপোরেশন হিসাব বিভাগের সাথে অতিসত্ত্বর যোগাযোগ করে সকল দেনা পাওনা বুঝে নিতেও অফিস আদেশে নির্দেশনা প্রদান করা হয়।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়