ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১৩:৩৩, ১৩ জুলাই ২০২০

তিন দিনের রিমান্ডে ডা. সাবরিনা

করোনার পরীক্ষায় জালিয়াতিসহ চার মামলায় গ্রেপ্তার ইভেন্ট ম্যানেজমেন্ট ও ঠিকাদারি প্রতিষ্ঠান জেকেজি (জোবেদা খাতুন সর্বজনীন স্বাস্থ্যসেবা) হেলথ কেয়ার ও ওভাল গ্রুপের চেয়ারম্যান ডা. সাবরিনা এ চৌধুরীকে সোমবার আদালতে নেওয়া হয়।

তাকে আদালতে হাজির করে চারদিনের রিমান্ডে চেয়েছিল পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রোববার দুপুরে আলোচিত চিকিৎসক সাবরিনাকে তেজগাঁও বিভাগীয় উপ-পুলিশ (ডিসি) কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেফতার করে পুলিশ। করোনা পরীক্ষায় জালিয়াতিসহ তাকে চার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের সদ্য বরখাস্ত এ রেজিস্ট্রার ও কার্ডিয়াক সার্জন ডা. সাবরিনা শারমিন হুসাইন ওরফে ডা. সাবরিনা এ চৌধুরী ওরফে সাবরিনা আরিফ চৌধুরী ওরফে সাবরিনা মিষ্টি চৌধুরী জেকেজি হেলথ কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরিফুল হক চৌধুরীর চতুর্থ স্ত্রী। আরিফ নিজেও এসব মামলায় কারাগারে আছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়