ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৭, ১৩ জুলাই ২০২০
আপডেট: ১৪:৩৯, ১৩ জুলাই ২০২০

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৩০৯৯, মৃত্যু ৩৯

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন ৩ হাজার ৯৯ জনকে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এরই সাথে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩৯ জন মারা গেছেন। এদের মধ্যে ৩০ জন পুরুষ এবং ৯ জন নারী।  

দেশে বর্তমানে মোট মারা গেলেন ২ হাজার ৩৯১ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৮৬ হাজার ৮৯৪ জনে।      

সোমবার (১৩ জুলাই) বেলা আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

সেখানে ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় দেশের ৭৭ টি ল‌্যাবে ১২ হাজার ৪২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ লাখ ৪৬ হাজার ৯৪৭ টি।

স্বাস্থ্য বুলেটিনে অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৭০৩ জন। এ নিয়ে সুস্থ হয়েছেন মোট ৯৮ হাজার ৩১৭ জন। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়