ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১৫:৩৭, ১৩ জুলাই ২০২০

বাংলাদেশে পৌঁছেছে শুকনো মরিচ ভর্তি পার্সেল ট্রেন

ইতিহাসে প্রথমবারের মতো ট্রেনে করে ভারত থেকে বাংলাদেশে এসে পৌঁছেছে শুকনো মরিচ। ভারতীয় রেল কর্তৃপক্ষ প্রায় ৩৮৪ টন শুকনো মরিচ ভর্তি ১৬টি উচ্চ ধারণ ক্ষমতাসম্পন্ন পার্সেল ভ্যান সমন্বিত একটি বিশেষ পার্সেল ট্রেন প্রেরণ করেছে।

সোমবার (১৩ জুলাই) ভারতের অন্ধ্র প্রদেশ থেকে শুকনো মরিচ বহনকারী প্রথম পার্সেল ট্রেনটি বাংলাদেশের বেনাপোলে এসে পৌঁছায়। বিশেষ পার্সেল এক্সপ্রেসটি (এসপিই) ভারতের গুন্টুরের রেড্ডিপালেম থেকে বাংলাদেশের বেনাপোল পর্যন্ত ১৩৭২ কিলোমিটারের বেশি পথ অতিক্রম করে। 

রেলপথে পরিবহণ খরচ সড়ক পরিবহণের তুলনায় অনেকটাই কম। ২০২০ সালের মার্চ থেকে কোভিড-১৯ সম্পর্কিত বিধিনিষেধের কারণে দু'দেশের মধ্যে পরিবহণ পরিষেবা ব্যাহত হওয়ায় ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্যে তার প্রভাব পড়ে।

এ কারণে ভারতীয় হাই কমিশন সরবরাহ শৃঙ্খলার এই বিঘ্ন হ্রাস করতে বাংলাদেশ রেল কর্তৃপক্ষকে ভারত-বাংলাদেশের মধ্যে পার্সেল ট্রেন পরিষেবা সহজতর করার প্রস্তাব দিয়েছিল।

বাংলাদেশ রেল কর্তৃপক্ষ সেই ব্যাপারে সম্মতি জানানোর পরে প্রথম পার্সেল ট্রেন সেবার জন্য পণ্য একত্রিত করা হয়। এই পার্সেল ট্রেন পরিষেবা উভয় দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়