ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৯, ১৩ জুলাই ২০২০

কুয়েতে নতুন রাষ্ট্রদূত হলেন মেজর জেনারেল আশিকুজ্জামান

ফাইল ছবি

ফাইল ছবি

কুয়েতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মো. আশিকুজ্জামান।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কুয়েতে নিযুক্ত রাষ্ট্রদূত এস এম আবুল কালামের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ চলতি মাসে শেষ হচ্ছে।

মেজর জেনারেল মো. আশিকুজ্জামান ১৯৮৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশনড লাভ করেন। তিনি সেনাবাহনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দয়িত্ব পালন করেন।

এছাড়া সিয়েরালিয়ন, ডেমমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো ও আইভরিকোস্টে জাতিসংঘ শান্তি মিশনে দায়িত্ব পালন করেন এই সেনা কর্মকর্তা।

রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের আগ পর্যন্ত তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ বাংলাদেশে সিনিয়র ডাইরেক্টিং স্টাফ পদে দায়িত্বরত ছিলেন।

মেজর জেনারেল আশিকুজ্জামান জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টারস অব ডিফেন্স স্টাডিজ এবং মাস্টারস অব স্ট্র্যাটেজিক স্টাডিজ ডিগ্রি অর্জন করেন।

ব্যক্তি জীবনে বিবাহিত আশিকুজ্জামানের সহধর্মিনী নাহিদ নিয়াজ শিলু। তিনি দুই ছেলের বাবা। তিনি একজন গলফার ও শিল্পী।

আইনিউজ/এসবি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়