ঢাকা
দেশে ৫০ শতাংশ আইসিইউ শয্যা খালি
দেশে করোনা রোগীদের জন্য আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট)-তে শয্যা সংখ্যা ৩৭৪ টি। এরমধ্যে রোগী ভর্তি আছেন ১৮৬ টিতে। খালি আছে ১৮৮ টি। সেই হিসাবে দেশের ৫০ দশমিক ২৭ শতাংশ আইসিইউ শয্যা খালি পড়ে রয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, সারা দেশে করোনা রোগীদের জন্য সাধারণ শয্যা সংখ্যা ১৪ হাজার ৬৬৪ টি, সাধারণ শয্যায় ভর্তি রোগীর সংখ্যা ৪ হাজার ১৬৭ জন এবং খালি ১০ হাজার ৭৯৭ টি শয্যা। এছাড়া ঢাকা শহরের হাসপাতালে সাধারণ শয্যা সংখ্যা ৬ হাজার ৩০৫ টি। সাধারণ শয্যায় ভর্তিকৃত রোগী ২ হাজার ৫১ জন। শয্যা খালি আছে ৪ হাজার ২৫৪ টি।
ঢাকা মহানগরীতে আইসিইউ শয্যা ১৪২ টি, ভর্তি আছেন ৮৭ জন, খালি আছে ৫৫টি শয্যা। চট্টগ্রাম মহানগরীতে আইসিইউ শয্যা ৩৯ টি, ভর্তি আছেন ১৯ জন, খালি আছে ২০ টি। চট্টগ্রাম মহানগরীতে সাধারণ শয্যা ৬৫৭ টি, ভর্তি আছেন ৩১১ জন, খালি আছে ৩৪৬ টি।
তিনি আরও জানান, ঢাকা ও চট্টগ্রাম বাদে দেশের অন্যান্য জেলার হাসপাতালে শয্যা আছে ৭ হাজার ৭০২টি। এখানে রোগী ভর্তি আছেন এক হাজার ৮০৫ জন, খালি আছে ৫ হাজার ৮৯৭টি বেড। আইসিইউ শয্যা আছে ১৯৩টি, রোগী ভর্তি আছেন ৮০ জন এবং খালি আছে ১১৩টি আইসিইউ শয্যা।
আইনিউজ/টিএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























