ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১৩:০১, ১৪ জুলাই ২০২০

দুর্নীতির প্রমাণ পেলে কাউকে ছাড় দেয়া হবে না: স্বাস্থ্যসচিব

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন কোনো জায়গায় অনিয়ম দুর্নীতির কোনো তথ্য প্রমাণ পেলে কাউকে ছাড় দেয়া হবে না। 

সোমবার (১৩ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিদর্শনে এসে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আবদুল মান্নান এ মন্তব্য করেন।

স্বাস্থ্যসচিব বলেন, দুর্নীতির বিরুদ্ধে প্রতিদিনই কোনো না কোনো উদ্যোগ আমরা গ্রহণ করছি। স্বাস্থ্য আধিদপ্তরের ডিজির কাছে ব্যাখা চাওয়া হয়েছে। রোববারও একজন প্রফেসরকে বরখাস্ত করার কথা জানিয়ে তিনি বলেন, রিজেন্ট হাসপাতাল ও জেকেজির সঙ্গে যারা অপরাধ করেছেন তাদের কাউকে ছাড় দেয়া হচ্ছে না। প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরোটলারেন্স ঘোষণা দিলেও তথ্য-উপাত্ত এবং উপযুক্ত প্রমাণ পেতে অনেক সময় কিছুটা বিলম্ব হয়। তবে দেশের সরকারি বেসরকারি যে কোনো হাসপাতালে কোনো ধরনের দুর্নীতির অভিযোগ পেলে কাউকে ছাড় দেয়া হবে না। সাথে সাথে ব্যবস্থা নেয়াসহ বেসরকারি প্রতিষ্ঠান সিলগালা করে দেয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

স্বাস্থ্যসচিব বলেন, স্বাস্থ্যখাতকে দুর্নীতিমুক্ত করতে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং দুর্নীতি দমন কমিশন তৎপর রয়েছে। আমরা চাই সত্য বেরিয়ে আসুক এবং আমরা সত্যের সাথেই থাকতে চাই।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়