ঢাকা
বিশেষ ফ্লাইটে ওমান থেকে ফিরলেন ২৫৪ বাংলাদেশি
বিশেষ ফ্লাইটে করে মঙ্গলবার (১৪ জুলাই) ওমান থেকে ফিরলেন ২৫৪ জন বাংলাদেশি। করোনাভাইরাসের কারণে ওমানের মাস্কাটে আটকে ছিলেন তারা।
জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটে ওমানের মাস্কাট থেকে ২৫৪ যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ (চার্টার) ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, মাস্কাটফেরত সবাই হেলথ ও করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ফিরেছেন। তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স করোনার কারণে ভারত, সৌদিআরব, সংযুক্ত আরব আমিরাত, মালদ্বীপ, লন্ডনসহ বিশ্বের বিভিন্ন দেশে আটকে থাকা বাংলাদেশিদের ফিরিয়ে আনছে।
এছাড়া করোনার কারণে দেশে আটকে পড়া প্রবাসীদেরও কর্মস্থলে ফেরাতে বিশেষ ফ্লাইট পরিচালনা করছে সংস্থাটি।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























