ঢাকা
প্রকাশিত: ১৪:১৭, ১৪ জুলাই ২০২০
আপডেট: ১৪:২২, ১৪ জুলাই ২০২০
আপডেট: ১৪:২২, ১৪ জুলাই ২০২০
করোনায় মারা গেলেন প্রাণিসম্পদ অধিদফতরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণিসম্পদ অধিদফতরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (পিএসও) ডা. এমদাদুল হক মারা গেছেন। তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।
তিনি মঙ্গলবার (১৪ জুলাই) ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি বিসিএস লাইভস্টক ক্যাডারের নবম ব্যাচের কর্মকর্তা এমদাদুল প্রাণিসম্পদ অধিদফতরের পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এমদাদুল হক করোনা আক্রান্ত হয়ে মঙ্গলবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
আইনিউজ/টিএ
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























