ঢাকা
যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের জানাজা অনুষ্ঠিত
বিশিষ্ট শিল্পপতি, বীর মুক্তিযোদ্ধা, যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ জোহর যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে জানাজায় অংশ নেন শুভাকাঙ্খী, পরিবারের সদস্যসহ তার প্রতিষ্ঠানের কর্মীরা।
তারপর নুরুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অর্নার প্রদান করা হয়। জানাজার আগে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার মরদেহতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
সকাল ১১ টার পরে নুরুল ইসলাম বাবুলের মরদেহ যমুনা ফিউচার পার্কে আনা হয়। এসময় একমাত্র অভিভাবককে শেষ বারের মত দেখতে এসে কান্নায় ভেঙ্গে পরেন পরিবারের সদস্যরা। কেউ জেনো বিশ্বাসই করতে পারছেন না আজীবন উন্নয়নের স্বপ্নদ্রষ্টা নুরুল ইসলাম আর নেই।

বেলা ১২ টার দিকে নিজের কর্মস্থল ফিউচারপার্ক প্রাঙ্গনে প্রয়াত শিল্পপতির গোসল সম্পন্ন হয়। আল মারকাজুল ইসলামের তত্ত্বাবধানে গোসলে অংশ নেন পরিবারের সদসরাও। পরিবারের সদস্যরা শিল্পপতি নুরুল ইসলামের আত্মার মাগফেরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
বনানী কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে। তবে চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় দাফনের সময় পরিবারের সদস্য কেউ থাকবে না।

সোমবার বিকেল ৩টা ৪০ মিনিটে না ফেরার দেশে চলে যান নুরুল ইসলাম। সমাপ্তি ঘটে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য জগতের এক বর্ণিল অধ্যায়ের।
তার স্ত্রী সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী বর্তমান জাতীয় সংসদের সদস্য সালমা ইসলাম। ছেলে শামীম ইসলাম যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, তার তিন মেয়ে- রোজালিন ইসলাম, মনিকা ইসলাম এবং সনিয়া ইসলাম যমুনা গ্রুপের পরিচালক।
করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ কোটি টাকার অনুদানও দিয়েছিলেন নুরুল ইসলাম। এছাড়া করোনা মোকাবিলায় সহজ ও সুলভমূল্যে যমুনা তৈরি করছে হ্যান্ড স্যানিটাইজার। গুণগত মানের দিক থেকে যমুনা গ্রুপ স্বাস্থ্যসম্মত পিপিই তৈরি করছে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























