ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৯, ১৪ জুলাই ২০২০

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৩১৬৩, মৃত্যু ৩৩

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন ৩ হাজার ১৬৩ জনকে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এরই সাথে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩৩ জন মারা গেছেন। এদের মধ্যে ২৩ জন পুরুষ এবং ১০ জন নারী।  

দেশে বর্তমানে মোট মারা গেলেন ২ হাজার ৪২৪ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৯০ হাজার ৫৭ জনে।      

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

সেখানে ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় দেশের ৭৭ টি ল‌্যাবে ১৩ হাজার ৪৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ লাখ ৬৬ হাজার ৪০০ টি।

স্বাস্থ্য বুলেটিনে অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৯১০ জন। এ নিয়ে সুস্থ হয়েছেন মোট ১ লাখ ৩ হাজার ২২৭ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়