ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩০, ১৪ জুলাই ২০২০

ভার্চুয়ালে চলবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ

ফাইল ছবি

ফাইল ছবি

বৈশ্বিক মহামারি করোনার কারণে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ভার্চুয়ালে সপ্তাহে ৫ দিন মামলার শুনানি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। 

আগামী ১৯ জুলাই থেকে এই নির্দেশনা কার্যকর হবে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপিলে থাকা মামলার নিয়মিত কার্যতালিকা (কজলিস্ট) প্রকাশ করা হবে।

মঙ্গলবার আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা এ বিষয়ে এক বিজ্ঞপ্তি জারি করেছেন। বৈশ্বিক মহামারি করোনার কারণে প্রথমবারের মতো সোমবার সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ভার্চুয়ালে মামলার শুনানি শুরু করে। এর পরের দিনই সপ্তাহে ৫ দিন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ভার্চুয়ালে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ রোধকল্পে ও শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ‘আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ ২০২০’ এবং অত্র কোর্ট কর্তৃক প্রণীত প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করতে তথ্যপ্রযুক্তির ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ভার্চুয়াল কোর্টের মাধ্যমে বিচারকার্য পরিচালিত হবে। 

আপিল বিভাগের ভার্চুয়াল কোর্টে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে (১টা ১৫ মিনিট) সোয়া একটা পর্যন্ত শুনানি গ্রহণ করা হবে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়