ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ২১:৩১, ১৪ জুলাই ২০২০
আপডেট: ২১:৩৩, ১৪ জুলাই ২০২০

রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গ্রেপ্তার

রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজকে গ্রেফতার করেছে র‍্যাব-১। তিনি রিজেন্ট গ্রুপ ও হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদের প্রতারণা কাজের অন্যতম সহযোগী। রিজেন্টের বিরুদ্ধে মামলার এজাহারভুক্ত আসামি তিনি। 

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ৭ টায় গাজীপুরের কাপাসিয়ার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাবের জনসংযোগ ও আইনশাখার পরিচালক লে. ক. আশিক বিল্লাহ  এই তথ্যটি নিশ্চিত করেন। 

তিনি বলেন, ‘মাসুদ পারভেজ ঘটনার পর থেকেই পলাতক ছিলেন। রিজেন্ট যত প্রতারণা করেছে তার অন্যতম সহযোগী এই মাসুদ। আমরা তাকে খুঁজছিলাম। গোপন সংবাদের ভিত্তিকে কাপাসিয়ায় তার স্ত্রীর এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।’

এ নিয়ে রিজেন্টের করোনা পরীক্ষা প্রতারণায় দশজনকে গ্রেফতার করলো র‍্যাব। যারা সবাই রিজেন্ট হাসপাতাল ও গ্রুপের কর্মকর্তা ও কর্মচারি।

গত ৬ জুলাই বিকালে রাজধানীর উত্তরা ও মিরপুর রিজেন্ট হাসপাতালে একযোগে অভিযান চালায় র‍্যাব-১ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।  হাসপাতালটি রোগীদের নমুনা পরীক্ষা ছাড়াই করোনার রিপোর্ট প্রদান করে। এরপর র‍্যাব অভিযান চালিয়ে এর সত্যতা পায়। এই ঘটনায় র‍্যাব বাদি হয়ে উত্তরা পশ্চিম থানায় প্রতারণাসহ বিভিন্ন অভিযোগ এনে মামলা দায়ের করে। রিজেন্ট গ্রুপের অফিস থেকে বিপুল সংখ্যক নমুনা ও অননুমোদিত কিট উদ্ধার করে র‍্যাব।

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ এখনো পলাতক। তবে র‍্যাব দাবি করেছে, যেকোন সময় তাকে গ্রেফতার করা হবে। সে দেশেই অবস্থান করছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়