নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:০৫, ১৪ জুলাই ২০২০
আপডেট: ২২:৪৫, ১৪ জুলাই ২০২০
আপডেট: ২২:৪৫, ১৪ জুলাই ২০২০
আবারো প্রধান তথ্য অফিসারের দায়িত্ব পেলেন সুরথ কুমার সরকার
ফাইল ছবি
অবসর- উত্তর ছুটি ভোগরত অতিরিক্ত সচিব সুরথ কুমার সরকার চুক্তিতে এক বছরের জন্য আবারো তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার অসবর-উত্তর ছুটি ভোগরত এ অতিরিক্ত সচিবকে চুক্তিতে নিয়োগ দিয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আদেশে বলা হয়, সুরথ কুমার সরকারকে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী তার অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের মেয়াদে তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।
এ চুক্তিভিত্তিক নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত হবে বলে আদেশ উল্লেখ করা হয়েছে।
চাকরির মেয়াদ শেষে প্রধান তথ্য অফিসার থাকা অবস্থায় গত ৪ জুলাই অবসর-উত্তর ছুটিতে গিয়েছিলেন সুরথ কুমার।
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























