নিজস্ব প্রতিবেদক
ময়ূর-২ লঞ্চের চালক শাকিল-শিপন গ্রেফতার
ছবি- সংগৃহীত
বুড়িগঙ্গা নদীতে লঞ্চ ডুবির ঘটনায় দায়ের করা মামলার আসামি ময়ূর-২ লঞ্চের ইঞ্জিন চালক শিপন হাওলাদার ও শাকিল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর সূত্রাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে নৌ-পুলিশ।
নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা পারভীন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, মামলার প্রধান আসামি ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ এবং মাস্টার আবুল বাশারকে গ্রেফতার করা হয়।
রাজধানীর শ্যামবাজারসংলগ্ন বুড়িগঙ্গা নদীতে গত ২৯ জুন সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-মুন্সীগঞ্জ রুটের এমভি মর্নিং বার্ড নামে দোতলা লঞ্চটি ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ডুবে যায়। এতে ৩৪ জন নিহত হন। পরদিনই ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ সোয়াদ ও চালকসহ সাতজনের নাম উল্লেখ করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা হয়।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























