ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০০, ১৫ জুলাই ২০২০

সাহেদকে নিয়ে উত্তরায় র‍্যাবের অভিযান

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে নিয়ে উত্তরার একটি বাসায় অভিযান চালাচ্ছে র‍্যাব। সেখানে সাহেদের প্রতারণার বেশকিছু আলামত আছে বলে ধারণা করা হচ্ছে। অভিযানে র‍্যাবের গোয়েন্দা ইউনিটের পাশাপাশি সেখানে আছেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

বুধবার বেলা ১২টার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরের ২০ নম্বর সড়কের ৬২ নম্বর বাড়ির ৪(এ) নম্বর ফ্ল্যাটে র‍্যাবের অভিযান শুরু হয়।

র‍্যাব-১ অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শাফী উল্লাহ বুলবুল এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, বুধবার ভোরে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে সাহেদকে গ্রেফতার করে র‍্যাব। সকাল ৯টার দিকে তাকে হেলিকপ্টারে ঢাকায় নিয়ে আসা হয় এবং র‍্যাব সদর দফতরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে উত্তরার এই ভবনে অভিযান চালানো হচ্ছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়