ঢাকা
ইউনাইটেডের অগ্নিকাণ্ডে ৪ মৃতের পরিবার পাচ্ছে সোয়া কোটি টাকা
গত ২৭ মে রাতে গুলশানের ইউনাইটেড হাসপাতালের অগ্নিকাণ্ডে নিহত পাঁচ রোগীর মধ্যে চার পরিবারকে ১৫ দিনের মধ্যে ৩০ লাখ টাকা করে দিতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার বিচারপতি এম. ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে তিনটি রিট আবেদনের শুনানির পর এই নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী অনীক আর হক, হাসান এম এস আজিম, মুনতাসির আহমেদ।
সেই সময় ইউনাইটেড হাসপাতালের পক্ষে ছিলেন রোকন উদ্দিন মাহমুদ, মোস্তাফিজুর রহমান খান ও তানজীব উল আলম।
গত ২৯ জুন আদালত এক আদেশে ইউনাইটেড হাসপাতালকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে ১২ জুলাইয়ের মধ্যে সমঝোতা করতে বলে ১৩ জুলাই আদেশের জন্য রেখেছিল।
মোস্তাফিজুর রহমান খান বলেন, ‘সমঝোতার অগ্রগতি জানতে চেয়েছিল আদালত। আমরা বলেছি, মো. মনির হোসেনের পরিবার ২০ লক্ষ টাকা সেটেল করেছে। বাকি পরিবারগুলা কোটি কোটি টাকা চাচ্ছে।’
তিনি বলেন, ‘তখন আদালত বললেন শেষ পর্যন্ত কত টাকা পাবেন, সেটা পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির পর জানা যাবে। কিন্তু আপনারা ৩০ লাখ টাকা করে বাকি চার পরিবারকে ১৫ দিনের মধ্যে দেন।’
গত ২৭ মে রাতে গুলশানের ইউনাইটেড হাসপাতালে করোনা ইউনিটে আগুন লাগে।
আধা ঘণ্টার মধ্যে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও পাঁচজন রোগী মারা যান। মৃতদের মধ্যে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























