ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১৪:২২, ১৫ জুলাই ২০২০

সাহেদকে নিয়ে অভিযানে র‌্যাব

সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর বেইলি ব্রিজের দক্ষিণ পাশের লবঙ্গবতি নদীর পাড় থেকে সাহেদকে গ্রেফতার করা হয়। র‌্যাবের গোয়েন্দা পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেমের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

করোনা পরীক্ষায় প্রতারণার মামলায় বেসরকারি রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমকে গ্রেফতারের পর তাকে নিয়ে অভিযানে নেমেছে র‌্যাব। রাজধানীর উত্তরার একটি বাসায় অভিযান পরিচালিত হবে।

বুধবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টায় এ তথ্য জানিয়েছেন র‌্যাবের মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক সুজয় সরকার।

তিনি জানান, সাহেদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে উত্তরার ১১ নম্বর সেক্টরের ২০ নম্বর সড়কের একটি বাড়ির ফ্ল্যাটে অভিযান হবে।

গত ৬ জুলাই করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে র‍্যাব উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযান চালায়। পরীক্ষা ছাড়াই করোনার সনদ দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও অর্থ হাতিয়ে নিয়ে আসছিল তারা। র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত অন্তত ছয় হাজার ভুয়া করোনা পরীক্ষার সনদ পাওয়ার প্রমাণ পায়।

এরপর রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করে দেয়া হয়। ৭ জুলাই করোনা পরীক্ষা না করেই সার্টিফিকেট প্রদানসহ বিভিন্ন অভিযোগে রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করে র‌্যাব। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে ওই দিনই উত্তরা পশ্চিম থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়। এরপর থেকে সাহেদ পলাতক ছিলেন।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়