ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৫, ১৫ জুলাই ২০২০
আপডেট: ১৪:৪২, ১৫ জুলাই ২০২০

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৩৫৩৩, মৃত্যু ৩৩

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন ৩ হাজার ৫৩৩ জনকে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এরই সাথে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩৩ জন মারা গেছেন। এদের মধ্যে ২৭ জন পুরুষ এবং ৬ জন নারী।    

দেশে বর্তমানে মোট মারা গেলেন ২ হাজার ৪৫৭ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৯৩ হাজার ৫৯০ জনে।      

বুধবার (১৫ জুলাই) বেলা আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

সেখানে ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় দেশের ৭৭ টি ল‌্যাবে ১৪ হাজার ২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। 

স্বাস্থ্য বুলেটিনে অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৯৬ জন। এ নিয়ে সুস্থ হয়েছেন মোট ১ লাখ ৫ হাজার ২৩ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়