ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১৫:০৩, ১৫ জুলাই ২০২০

ডা. আবুল কালাম আজাদ লিখিত জবাব দিয়েছেন

করোনা পরীক্ষা ও চিকিৎসা নিয়ে রিজেন্ট হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের চাওয়া ব্যাখার জবাব দিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল কালাম আজাদ।

আজ (১৫ জুলাই) বুধবার সচিবালয়ে স্বাস্থ্য সচিব আবদুল মান্নানের কাছে কাগজ জমা দেন তিনি।

স্বাস্থ্য সচিব আবদুল মান্নান জানান, মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ লিখিত জবাব দিয়েছেন, ও সঙ্গে তিনি অনেক কাগজ সংযুক্তি দিয়েছেন আমরা সেটি পেয়েছি। সেগুলো পর্যালোচনা করা হবে। জবাবে সন্তুষ্ট হলেও আমরা লিখিতভাবে জানাবো এবং সন্তুষ্ট না হলে ব্যবস্থা নেবো তা আপনারা জানবেন।

স্বাস্থ্য সচিব বলেন, মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের কাছে জানতে চেয়েছিলাম রিজেন্টের সঙ্গে চুক্তির লিখিত আদেশ এই ব্যাখ্যার সঙ্গে সংযুক্ত রয়েছে কিনা। তিনি জানান, সেই চুক্তি করা হয়েছিল সাবেক স্বাস্থ্য সচিব আসাদুল ইসলামের মৌখিক নির্দেশে। যিনি বর্তমানে পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

তার উত্তরের ব্যাখ্যা-বিশ্লেষণ চলছে। পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়