ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১৩, ১৫ জুলাই ২০২০

গণপরিবহন নয়, বন্ধ থাকবে পণ্য পরিবহন

ফাইল ছবি

ফাইল ছবি

ঈদের আগে পাঁচদিন ও পরে তিনদিন গণপরিবহন নয়, বন্ধ থাকবে যেকোনো ধরনের পণ্যবাহী যানবাহন।

বুধবার দুপুরে সচিবালয়ে এক সভার শুরুতে গণপরিবহন বন্ধ থাকার তথ্য জানালেও পরে তা ভুল বোঝাবুঝি ছিলো বলে জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

প্রতিমন্ত্রী বলেন, আজ বৈঠকের আগেও আমরা বলেছিলাম ঈদের আগের পাঁচ দিন এবং পরে তিন দিন গণপরিবহন বন্ধ থাকবে। সেটা একটা ভুল বোঝাবুঝি ছিলো। এখন সিদ্ধান্ত হয়েছে পণ্যবাহী যেকোনো পরিবহন বন্ধ থাকবে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে কথা হয়েছে।

তিনি আরো বলেন, এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। এখানে যে সিদ্ধান্ত হয়েছে, সেটা হচ্ছে ঈদের আগে পাঁচ দিন ও পরে তিন দিন পণ্যবাহী যে কোনো ধরনের যানবাহন বন্ধ থাকবে। 

এর আগে বৈঠকের শুরুতে তিনি বলেছিলেন, ঈদের আগে পাঁচদিন ও পরে তিনদিন গণপরিবহন বন্ধ থাকবে। যারা ঈদে বাড়ি যেতে চায় তাদের ঈদের পাচঁ দিন আগেই যেতে হবে। যারা আসতে চায় তাদের ঈদের তিনদিন পরেই আসতে হবে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়