ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১৩:২৭, ১৬ জুলাই ২০২০

কাঠগড়ায় দাঁড়িয়ে সাহেদ যা বললেন

ফাইল ছবি

ফাইল ছবি

বুধবার (১৫ জুলাই) র‌্যাবের হাতে ধরা পড়েছেন রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মোহাম্মদ সাহেদ। আজ তাকে ১০ দিনের রিমান্ডে চেয়ে আদালতে হাজির করে ডিবি।

আদালতে বিচারকের উদ্দেশ্যে সাহেদ বলেন, আমি কি একটা কথা বলতে পারি? এটি বলেই কাঠগড়ার ভেতরে কান্নাকাটি শুরু করেন সাহেদ।

তারপর সাহেদ বলেন, আমি দেড় মাস ধরে করোনায় আক্রান্ত। আমার বাবাও করোনায় মারা গেছেন। আমি মার্চে প্রথম দিন যখন স্বাস্থ্য মন্ত্রণালয়ে যাই, তখন তারা আমাকে আমার হাসপাতালের লাইসেন্স নবায়ন করতে বলেন। তখন আমি বলি আমার লাইসেন্সের ঘাটতি আছে। তখন তারা বলে যে লাইসেন্স নবায়নের জন্য সোনালী ব্যাংকে টাকা জমা দেন। আমি তাদের কথা মতো টাকা জমা দেই। সারা দেশে করোনা চিকিৎসার কাজ বেসরকারিভাবে আমরাই শুরু করেছি। তারপরেও আমার সবগুলো প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে।

বৃহস্পতিবার সাহেদ, রিজেন্টের এমডি মাসুদ পারভেজ ও সাহেদের প্রধান সহযোগী তরিকুল ইসলাম ওরফে তারেক শিবলীকে আদালতে হাজির করে প্রত্যেকের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক এস এম গাফ্ফার আলম।

আদালত শুনানি শেষে সাহেদ-মাসুদকে ১০ দিনের এবং তরিকুলের সাত দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়