নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৫:৪২, ১৭ জুলাই ২০২০
রিজেন্টের সাহেদের সিল ও ৪৮ চেকসহ আটক দুই
ফাইল ছবি
সাভারের আশুলিয়া থেকে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদের সিল ও স্বাক্ষরযুক্ত চেক বইয়ের ৪৮টি পাতা উদ্ধার করা হয়েছে।
এ সময় বিভিন্ন মাদকদ্রব্যসহ রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজের ভায়রা গিয়াস উদ্দীন জালালী ও তার গাড়ি চালককেও আটক করেছে র্যাব।
এ প্রসঙ্গে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ জানান, বৃহস্পতিবার বিকেলে আশুলিয়ার নরসিংহপুর থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি বলেন, আটক গিয়াস উদ্দীন জালালী ব্রাক্ষ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার ফকির সুলতান জালালীর ছেলে। আর প্রাইভেটকার চালক মাহমুদুল হাসান শরিয়তপুরের জাজিরা থানার ছোট কৃষ্ণনগরের ফয়জুল মাতবরের ছেলে।
র্যাব জানায়, মাদকদ্রব্য কেনা-বেচার গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। এ সময় গিয়াস উদ্দীন জালালীর কাছ থেকে মো. সাহেদের সীল ও স্বাক্ষরিত প্রিমিয়ার ব্যাংক, গরিবে নেওয়াজ এভিনিউও শাখার ৪৮টি চেক বইয়ের পাতা ও রিদম ট্রেডিং নামে ডাচ বাংলা ব্যাংক প্রগতি স্মরনী শাখার একটি চেক বই পাওয়া যায়।
এছাড়া তার ব্যবহৃত প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ২৯-৫০১৫) তল্লাশি করে ১০ বোতল ফেনসিডিল ও ২ হাজার ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























