নিজস্ব প্রতিবেদক
ফাহিমকে নিয়ে যা বললেন পাঠাওয়ের আরেক সহপ্রতিষ্ঠাত ইলিয়াস
ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিজের অ্যাপার্টমেন্টে নৃশংসভাবে খুন হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত প্রযুক্তি উদ্যোক্তা ফাহিম সালেহ নিজের সম্পর্কে ওয়েবসাইটে লিখেছিলেন এন্টেপ্রেনিওর, ইনভেস্টর, ড্রিমার অর্থাৎ উদ্যোক্তা, বিনিয়োগকারী, স্বপ্নবাজ। খুব অল্প বয়সেই উদ্যোক্তা জগতে বেশ সুপরিচিত হয়ে উঠেছিলেন তিনি।
বাংলাদেশের জনপ্রিয় রাইড শেয়ারিং অ্যাপ ‘পাঠাও’ এর প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন ফাহিম সালেহ। আরেকজন হলেন হুসেইন এম ইলিয়াস।
সম্প্রতি ফাহিম সালেহ সম্পর্কে বিবিসি’কে দেয়া এক সাক্ষাৎকারে ইলিয়াস বলেন, সত্যিকার অর্থেই একজন স্বপ্নবাজ মানুষ ছিলেন ফাহিম। খুবই উদ্যমী ও পরিশ্রমী হওয়ায় তিনি অল্প বয়সেই বেশ সফল হয়েছিলেন।
তিনি বলেন, ফাহিম এক জায়গায় আটকে থাকতেন না। এজন্যই একটার পর একটা উদ্যোগ নিয়েছেন। কোনটায় সফল হয়েছেন, আবার কোনটায় হননি। কিন্তু হাল ছাড়েননি।
ফাহিম সালেহ বাংলাদেশি বাবা-মায়ের সন্তান হলেও বাংলাদেশে খুব একটা থাকেননি। ইনফরমেশন সিস্টেম নিয়ে পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রের বেন্টলি বিশ্ববিদ্যালয়ে।
মাত্র ৩৩ বছর বয়সে যে অ্যাপার্টমেন্টে খুন হন তিনি, তার দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২ কোটি টাকা। নিজের কেনা অ্যাপার্টমেন্টে খুন হওয়া ফাহিম সালেহ বড় হয়েছেন নিউইয়র্কেই, এবং পেশায় ছিলেন ওয়েবসাইট ডেভেলপার।
মার্কিন গণমাধ্যম তাকে চিহ্নিত করেছে ‘টেক মিলিওনিয়ার’ হিসেবে।
ইলিয়াস বলেন, খুব অল্প বয়সেই কাজ শুরু করেছিলেন ফাহিম। ১৫/১৬ বছর থেকে যুক্তরাষ্ট্রেই কাজ শুরু করেন আইটি ফিল্ডে। ফলে ২০১৪ সালে যখন ঢাকায় আসেন, তার আগেই প্রযুক্তির বিশ্বে তিনি পরিচিত ব্যক্তি, এবং সেটা তার কাজের জন্যই।
পাঠাও প্রতিষ্ঠার আগেই ফাহিম সালেহ ঢাকায় দু’টি প্রতিষ্ঠান খুলেছিলেন, যার মধ্যে একটি ছিলো হ্যাকহাউজ - অফিস ছিলো বনানীতে।
এখানেই কাজ করতে এসে হুসেইন ইলিয়াস তার সঙ্গে পরিচিত হন এবং পরবর্তীতে তারা দু’জনসহ মোট তিনজন মিলে অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাও চালুর কাজ শুরু করেন।
আগের দু’টি উদ্যোগে কাঙ্ক্ষিত সফলতা না এলেও ২০১৬ সালের শেষের দিকে চালুর পর পাঠাও দারুণ জনপ্রিয়তা পায় ২০১৭ সালে। এরপর ২০১৮ সালে তিনি নাইজেরিয়াতেও গোকাডা নামের একটি রাইড শেয়ারিং সার্ভিস চালু করেন। সেখানেও সফলতা পান তিনি।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























