ডেস্ক নিউজ
আগস্টেই রাশিয়ার ভ্যাকসিন ব্যবহার, পেতে পারে বাংলাদেশ
ছবি- সংগৃহীত
মানবদেহে শতভাগ কার্যকরী কোভিড-১৯ ভ্যাকসিন প্রস্তুত করে এখন আলোচনায় ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া। দেশটি আগস্টেই আনুষ্ঠানিকভাবে ভ্যাকসিন ব্যবহার শুরু করতে যাচ্ছে। তাদের এ ভ্যাকসিন বাংলাদেশও পেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দেশটিতে থাকা বাংলাদেশি চিকিৎসকরা।
তারা বলছেন, একাধিক হিউম্যান ট্রায়ালে- শতভাগ নিরাপদ এ ভ্যাকসিন রোগীর শরীরে কার্যকরী অ্যান্টিবডি তৈরিতে সক্ষম।
রাশিয়ার গামালেই ইনস্টিটিউট অব এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি’র উদ্ভাবিত ভ্যাকসিন কয়েকটি ক্লিনিক্যাল ট্রায়ালে শতভাগ সফল হওয়ায় আনুষ্ঠানিকভাবে ব্যবহারের প্রস্তুতি চলছে।
রাশিয়ায় বাংলাদেশি চিকিৎসকরা বলছেন, দেশব্যাপী মধ্য আগস্ট থেকে এই ভ্যাকসিন ব্যবহার শুরু হবে।
বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক বে-নজির আহমেদ মনে করেন, প্রতিযোগিতার বাজারে রাশিয়া অনেকখানি এগিয়ে গেছে।
রুশ গবেষকরা বলছেন, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কিংবা জার্মানি যেসব ভ্যাকসিন নিয়ে কাজ করছে, তাদের থেকেও নিরাপদ হলো রাশিয়ার ভ্যাকসিন। যা আশার আলো দেখাচ্ছে বিশ্ববাসীকে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























